[ ধর্ম ]
গর্ভবতী পশুর কোরবানি হবে?
ছবি: অন্তর্জাল
ঈদুল আজহা বা কোরবানি ঈদ সমাগত। আর তাই দেশজুড়ে এরই মধ্যে পশু কেনা শুরু হয়ে গেছে। সাধারণত গরু, ছাগল, ভেড়া এই ৩ পশু দিয়ে বাংলাদেশে কোরবানি করা হয়। কোরবানির পশু নিয়ে নানান প্রশ্নের মধ্যে একটি হলো, গর্ভবতী পশুর কোরবানি হবে?
কোরবানির নিয়ত করা হয়েছে এমন কোনো পশু যদি গর্ভবতী হয় তাহলে তা কোরবানি করা জায়েজ। বাচ্চা জন্ম নেয়ার সময় ঘনিয়ে এসেছে এমন পশু কোরবানি করা মাকরুহ।
তবে জবেহ করার পর পেটে বাচ্চা পেলে তা সদকা করে দেওয়া বা জবাই করে গোশত খাওয়া উভয়টি বৈধ। এক্ষেত্রে মৃত বাচ্চা পাওয়া গেলে তার গোশত খাওয়া বৈধ হবে না। (হেদায়া ৪/৪৩২, ফতোয়ায়ে শামি ৫/২২৭)
আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা উট, গরু ও ছাগল জবেহ করি এবং কখনো কখনো আমরা তার পেটে বাচ্চা পাই। আমরা ওই বাচ্চা ফেলে দেব, না খাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের ইচ্ছা হলে খাও। কারণ বাচ্চার মাকে জবেহ করা বাচ্চাকে জবেহ করার শামিল’। (আবু দাউদ ২৮২৭)
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!