[ ধর্ম ]
উপহার হিসেবে পাওয়া পশু দিয়ে কোরবানি হবে?
ছবি: প্রতীকী
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে পশু জবাই বা কোরবানি করা একটি স্বতন্ত্র এবং ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা।
এ জন্য কোরবানিদাতার এমন কিছু বিষয় মেনে চলা বা জানা জরুরি; যা তার জন্য বৈধ এবং নিষিদ্ধ। সেই কাজগুলো কী কী?
তাই আমরা এখন জানার চেষ্টা করবো- উপহার হিসেবে পাওয়া পশু দিয়ে কোরবানি হবে?
নিজের মালিকানাধীন কোরবানির উপযুক্ত গবাদি পশু দিয়ে কোরবানি করা যায়। কোরবানির জন্য কোনো পশু কিনলে বা ক্রয়ের মাধ্যমে কোনো পশুর মালিক হলে যেমন তা দিয়ে কোরবানি শুদ্ধ হয়, উপহারের মাধ্যমে কোনো কোরবানির উপযুক্ত পশুর মালিক হলে তা দিয়েও কোরবানি শুদ্ধ হবে।
হানাফি ফিকহের প্রসিদ্ধ কিতাব বাদায়িউস সানায়ে-এ বলা হয়েছে, যদি কেউ কাউকে ছাগল উপহার দেয় এবং সে ঐ ছাগলটি দিয়ে কোরবানি করে, তাহলে এটা তার জন্য বৈধ হবে। কেননা উপহার পাওয়ার এবং হাতে আসার মাধ্যমে সে ঐ পশুটির মালিক হয়ে গেছে যেমন কেউ ক্রয় করলে মালিক হয়ে যায়। (বাদায়িউস সানায়ে ৬/৩১৯)
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!