শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, মদিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন তারা। এই ১৮ জনকে নিয়ে আসা হয়েছে ৩১টি অ্যাম্বুলেন্সে করে। তারা বিভিন্ন দেশের নাগরিক। অসুস্থ ব্যক্তিদের হজ করার ব্যবস্থাটি করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গালফ নিউজ জানিয়েছে, চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অসুস্থ ব্যক্তিকে হজের পবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে। মদিনার সেনারেল অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ জন্য স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।
.png)
হাজিদের নিয়ে আসা এসব অ্যাম্বুলেন্সের প্রত্যেকটিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। এগুলোর পরিচালনায় স্বাস্থ্যবিষয়ক ১০৬ কর্মী রয়েছেন। এর মধ্যে নার্স, চিকিৎসক ও প্যারামেডিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
অ্যাম্বুলেন্সে হজযাত্রীদের এ বহরে আরও রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ গাড়ি, অক্সিজেন সাপ্লাই, ভ্রাম্যমাণ ওয়ার্কশপ ও কুইক রেসপন্স টিম। হজযাত্রীদের যাতে কোনো ধরনের চিকিৎসা বিঘ্ন না হয় সেটি নিশ্চিত করতে এ বহরে সব ব্যবস্থা রাখা হয়েছে।