ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কোরবানির পশু চুরি, মারা বা হারিয়ে গেলে করণীয় কী?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ১৫ জুন ২০২৪
কোরবানির পশু চুরি, মারা বা হারিয়ে গেলে করণীয় কী?
ছবি: অন্তর্জাল

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে পশু জবাই বা কোরবানি করা একটি স্বতন্ত্র ও ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত এবং ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা।

আর তাই কোরবানিদাতার এমন কিছু বিষয় মেনে চলা বা জানা জরুরি; যা তার জন্য বৈধ এবং নিষিদ্ধ। সেই কাজগুলো কী কী?

উক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আজ আমরা জানার চেষ্টা করবো- কোরবানির পশু চুরি হলে বা মারা গেলে করণীয় কী?

Advertisement

কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মারা যায় বা হারিয়ে যায় আর তখন যদি দেখা যায় যে তার ওপর কোরবানি ওয়াজিব আছে তাহলে তাকে আরেকটি পশু কোরবানি করতে হবে। তবে যার ওপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য নতুন আরেকটি পশু কোরবানি করতে হবে না। (বাদায়েউস সানায়ে ৪/২১৬, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯)

তামিম ইবনে হুয়াইয়িজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কোরবানির পশু জবাই করার আগেই হারিয়ে গেল। এ বিষয়ে করণীয় সম্পর্কে আমি ইবনে আব্বাসের (রা.) কাছে জানতে চাইলে তিনি বললেন, কোনো অসুবিধা নেই।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!