ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

পশু কেনার পরও ঈদের ৩ দিন কোরবানি না করতে পারলে করণীয় কী?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ১৯ জুন ২০২৪
পশু কেনার পরও ঈদের ৩ দিন কোরবানি না করতে পারলে করণীয় কী?
ছবি: অন্তর্জাল

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামে পশু জবাই বা কোরবানি করা একটি স্বতন্ত্র ও ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত এবং ফজিলতপূর্ণ ইবাদত। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা।

সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব। মহান রাব্বুর আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে নামাজের সঙ্গে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ

অর্থ: ‘নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ’। (সূরা: কাওসার, আয়াত: ১-৩)

আর তাই কোরবানির গুরুত্ব, মহত্ব ও ফজিলতের দিকে খেয়াল রেখে আমাদের এমন কিছু বিষয় মেনে চলা বা জানা জরুরি; যা শরিয়তে বৈধ এবং নিষিদ্ধ। সেই বিষয়গুলো কী কী?

উক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আজ আমরা জানার চেষ্টা করবো- পশু কেনার পরও ঈদের ৩ দিন কোরবানি না করতে পারলে করণীয় কী?

কোরবানির পশু ক্রয় করার পরও কেউ যদি ঈদের ৩ দিন পশুটি কোরবানি করতে না পারে, তাহলে ঐ পশুটি জীবিত অবস্থায়ই দান করে দিতে হবে। ১২ তারিখের সূর্য ডুবে যাওয়ার পরও না জানার কারণে পশুটি জবাই করে ফেললে ঐ পশুর সব গোশত সদকা করে দিতে হবে। গোশতের মূল্য জীবিত পশুর চেয়ে কমে গেলে যে পরিমাণ মূল্য কমবে, তাও সদকা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!