ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ২১ জুন ২০২৪
ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

পবিত্র হজ শেষে ওমরাহর জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা ইস্যু করা শুরু করেছে সৌদি আরব। 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে‌ গালফ নিউজ।

গালফ নিউজ জানায়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ইলেকট্রনিক ভিসার জন্য আবেদন করা যাবে। ওমরাহর জন্য মুসল্লিরা ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন।

Advertisement

এছাড়া  ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মুসল্লিরা পছন্দ অনুযায়ী বাড়ি বা বাসস্থান বেছে নেয়া, যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভাণ্ডরেও প্রবেশ করতে পারেন।

সহজেই যেন বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং সাবলীলভাবে চলাচল করতে পারেন সে জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!