ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]
জমাদিউল আউয়াল মাসের ১ম জুমা

মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ৮ নভেম্বর ২০২৪
মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ শুক্রবার সৌদি আরবে ৮ নভেম্বর, ২০২৪ ইং মোতাবেক আরবি হিজরি সন ১৪৪৬ এর জমাদিউল আউয়াল মাসের ০৬ তারিখ। দেশটিতে আজ জমাদিউল আউয়ালের ১ম জুমা অনুষ্ঠিত হবে।

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম ও কারি।

মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

Advertisement

শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।

তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর। তিনি সুললিত কোরআন তেলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সালাহ আল বুদাইরের জন্ম সৌদি আরবের হাফুফ শহরে। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!