প্রতিবেদনে আরো জানানো হয়, মরক্কোর কারাগার সম্পর্কিত এক প্রশ্নে দেশটির সংসদকে জানানো হয়েছে যে, ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে, মরক্কোর কারাগার প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্ত করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে।
.png)
ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে দেশটি জানিয়েছে, তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।