মহান আল্লাহর সন্তুষ্টি লাভের বিশেষ ৩ আমল
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ প্রতিটি মুমিন মুসলমানের একমাত্র চাওয়া। সন্তুষ্টি লাভের এ ব্যাকুলতায় মুমিনগণ প্রতিনিয়ত ইবাদত-বন্দেগিতে থাকেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা পরিত্যাগ করেন।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের বিশেষ ৩ আমল এখানে তুলে ধরা হলো-
(১) কোরআন চর্চায় মনোযোগী হওয়া
.png)
মহান রাব্বুল আলামিন আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারিম। এটি মানুষকে আলোকিত করে। মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে সাহায্য করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানরা যেন তা অনুধাবন করে’। (সূরা: সদ, আয়াত: ২৯)
(২) মহান আল্লাহর জিকির করা
সব সময় মহান আল্লাহর স্মরণ রাখা। আল্লাহর স্মরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আচরণ করি। আমি তার সঙ্গে থাকি, যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বাহু অগ্রসর হই। যদি সে আমার দিকে আসে হেঁটে, আমি তার দিকে যাই দ্রুত’। (বুখারি: ৭৪০৫)
(৩) পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অন্যতম একটি উপায় হলো, পাপ কাজ ছেড়ে দেওয়া। সুতরাং পাপ যতই ক্ষুদ্র হোক পরকালীন শাস্তির কথা ভেবে তা থেকে বিরত থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রা.)-কে বলেছেন, ‘হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো। কেননা সেটা লেখার জন্যও আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছেন’। (মিশকাত: ৫৩৫৬)
ইয়া আল্লাহ! আমাদেরকে সব সময় আপনার সন্তুষ্টি লাভের আমলগুলো যথাযত ভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।