[ ধর্ম ]
আল্লাহর মহত্ত্ব
আল্লাহই একমাত্র উপাস্য, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক। ছবি: অন্তর্জাল
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হলো একমাত্র প্রশংসাযোগ্য ও সর্বশক্তিমান সত্তা। এবং তার ইচ্ছা ও আদেশসমূহের প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রদর্শন ইসলামি ধর্মবিশ্বাসের মূলভিত্তি হিসেবে বিবেচিত।
আল্লাহই একমাত্র উপাস্য, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক। তিনি এক, অদ্বিতীয়, পরম করুণাময় ও সর্বশক্তিমান।
আরো পড়ুন >>> আল্লাহর ৯৯ নাম ও তার অর্থ (পর্ব- ১)
.png)
আর তাই মহান আল্লাহর মহত্ত্বকে উপলব্ধি করার চেষ্টা করুন। বিশ্বচরাচরে যা কিছু আছে সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন। আমরা চোখ খুলে যা কিছু দেখি সমস্ত কিছুর মাঝেই রয়েছে তার নিদর্শন যা প্রতিনিয়ত তারই মহীমা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে চলেছে; তার হুকুম ছাড়া কোনো কিছুই ঘটে না; তিনি সর্বদ্রষ্টা; কোনো কিছুই তার দৃষ্টি সীমার বাইরে নয়। গহীন অন্ধকার রাতে কালো পাথরের ওপর কালো পিঁপড়াটিও নয়।
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!