ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

দেশে ফিরেই আজহারীর ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ২৬ ডিসেম্বর ২০২৪
দেশে ফিরেই আজহারীর ফেসবুক পোস্ট
মিজানুর রহমান আজহারী- ফাইল ফটো

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। কক্সবাজারের পেকুয়ায় একটি মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।

পোস্টে আজহারী লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি।

Advertisement

তিনি আরো লেখেন, উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।

এর আগে ২ অক্টোবর প্রায় সাড়ে ৪ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। মাত্র ৯ দিন পর ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া ফিরে যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!