বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘বিসিবি ক্রীড়া ক্ষেত্রে সবার সঙ্গেই থাকার চেষ্টা করে। শুধু খেলোয়াড় না সংগঠক, যারা বিভিন্ন সময় এই খেলায় অবদান রেখেছেন চেষ্টা করছি তাঁদের সঙ্গে সবসময় থাকার। আছি এবং ভবিষ্যতেও থাকবো।’
সিঙ্গাপুরে ইতোমধ্যে ২০টি রেডিওথেরাপি সফলভাবে নিয়েছেন রুবেল। এখনো ৬টি কেমোথেরাপি নিতে হবে তাকে। এজন্য দরকার আরও ৫০ লাখ টাকা। চিকিৎসার জন্য এই টাকা যোগাড় করতে ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন রুবেল।
.png)
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানিয়েছেন রুবেল নিজেই। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সোমবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেন রুবেল। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘এখন কেমোথেরাপির সঙ্গে যুদ্ধ করার সময়। এরই মধ্যে চিকিৎসা বাবদ আমি ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। এখন আরও ৬টি কেমোথেরাপির জন্য ৫০ লাখ টাকা দরকার। এজন্য আমার ১৫৫০ স্কয়ার ফিটের ফ্ল্যাটটি বিক্রি করা দরকার। যদি কেউ কিনতে আগ্রহী থাকেন তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অবশ্যই আপনাদের কাছে দোয়া চাইছি। আপনাদের দোয়ার কারণে আমি এখনো বেঁচে আছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। ধন্যবাদ।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর চলাকালীনই শারীরিক সমস্যার কথা বুঝতে পারেন রুবেল। রাতে প্রায়ই তার খিঁচুনি উঠত। পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে রুবেল জানতে পারেন তার ব্রেনে গ্লিওমা নামক টিউমার হয়েছে।
এ ধরনের টিউমার সাধারণত মস্তিষ্কের কোষ অথবা মেরুদণ্ড থেকে জন্ম নেয়। ব্রেনে টিউমার হয়েছে জেনে স্বাভাবিকভাবে খানিকটা থমকে পড়েন রুবেল। তবে ভেঙে না পড়ে চিকিৎসা নেয়ার প্রস্তুতি নেন তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএস