ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লাইভের মাঝে কাকে আমার ভালোবাসা বললেন কোহলি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ২৬ এপ্রিল ২০২০
লাইভের মাঝে কাকে আমার ভালোবাসা বললেন কোহলি?
ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মা -ফাইল ফটো

ইনস্টাগ্রাম লাইভে কথা বলছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই সতীর্থ বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। এই লাইভের মাঝেই স্ত্রী আনুশকা শর্মাকে আমার ভালোবাসা বললনে ভারত দলের অধিনায়ক।

শুক্রবার লাইভে দুজনের খেলা থেকে বন্ধুত্বসহ সব কিছুর কথা আলোচনা হচ্ছিল।  কিন্তু নজর কেড়ে নিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা।  ডি ভিলিয়ার্সের সঙ্গে এ আলাপচারিতায় বিরাটকে সাহায্য করলেন তিনি। 

যখন বিরাট ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলছিলেন তখন আনুশকাকে দেখা গেল ঘরে এসে আলো জ্বালিয়ে দিতে। তাঁর এই স্বতস্পূর্ত সাহায্য দেখে আরসিবি অধিনায়ক বললেন, ‘ধন্যবাদ আমার ভালোবাসা’।

Advertisement

পরে সেলিব্রিটি ফটোগ্রাফার মানব মাঙ্গলানি ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে আনুশকাকে ধন্যবাদ জানালেন। তিনি ভিডিওর ক্যাপশেন লেখেন, ‘ধন্যাদ আমার ভালবাসা... বলেন বিরাট কোহলি। কারণ আনুশকা তাঁর চ্যাটের সময় ঘরের আলো জ্বালিয়ে দিয়েছিলেন’।

এ সময় ফ্যানদের উদ্দেশে কিছু কথা বলেন কোহলি ও ডিভিলিয়ার্স। সেখানে তাদের এই কঠিন সময়ে(করোনা দুর্যোগ) পজিটিভ থাকার জন্য অনুরোধ করলেন তারা এবং কথা দিতে বললেন, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তাঁরা মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

সূত্র : এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!