ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চড়া দামে বিক্রি হলো বেসবল কিংবদন্তী মাইকেল জর্ডানের জুতা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ১৮ মে ২০২০
চড়া দামে বিক্রি হলো বেসবল কিংবদন্তী মাইকেল জর্ডানের জুতা 
বেসবল কিংবদন্তী মাইকেল জর্ডানের জুতা 

বেসবল কিংবদন্তী মাইকেল জর্ডানের পরিহিত ও অটোগ্রাফ সম্বলিত নাইকির ‘দ্য এয়ার জর্ডান ১এস’ নামের জুতা জোড়া নিলামে ৫ লাখ ৬০ হাজার ডলারে  বিক্রি হয়েছে।

রোববার অনলাইন ই-কমার্স সাইট সুথবে’র প্লাটফর্মে নিলাম অনুষ্ঠিত হয়।

১৯৮৫ সালে নাইকির ডিজাইন করা এ জুতাটিতেই প্রথমবার কোনো অটোগ্রাফ দেন মাইকেল জর্ডান। আর জুতা জোড়া কিনে নিয়েছে লাস ভেগাসের স্নিকার মিউজিয়াম ‘শোজিয়াম’ এর প্রতিষ্ঠাতা জর্ডান গ্যালার।

Advertisement

জর্ডানের জুতা জোড়া ৫ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ায় রীতিমত বিস্মিত হয়েছেন সিথবে’র পরিচালক ব্রাহাম ওয়েচার। 

তিনি বলেন, আমরা এটার দাম ১ লাখ থেকে দেড় লাখ ডলার উঠবে ভেবেছিলাম। কিন্তু শেষ এক ঘণ্টায় যেটা হলো সেটা রীতিমত বিস্ময়কর। হু হু করে বাড়তেই থাকলো দাম।

নাইকির ‘দ্য এয়ার জর্ডান ১এস’ মডেল জুতার ৩৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এই জুতা জোড়া নিলামে তুলেছিলো। আর ক্যারিয়ারজুড়ে এই ব্র্যান্ডের জুতায় পরে সফল হয়েছেন মাইকেল জর্ডান।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!