ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো দুই বছরের জন্য বাংলাদেশের কোচ হলেন জেমি ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ১৬ জুন ২০২০
আরো দুই বছরের জন্য বাংলাদেশের কোচ হলেন জেমি ডে
আরো দুই বছর বাংলাদেশের কোচ হিসেবে কাজ করবেন জেমি ডে

জেমি ডে কোচ হয়ে আসার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঠের খেলার উন্নতি সবারই নজর কেড়েছে। এমতাবস্থায় তিনি যে আবারো বাংলাদেশের কোচ হবেন তা অনুমিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। আজ সম্পন্ন হয়েছে সেটিও। নতুন চুক্তি অনুসারে আরো দুই বছর বাংলাদেশের কোচ হিসেবে কাজ করবেন জেমি ডে। 

আজ (মঙ্গলবার) ইংল্যান্ড থেকেই মঙ্গলবার চুক্তি পত্রে স্বাক্ষর করেছেন জেমি ডে যার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

ঘোষিত চুক্তি অনুসারে আগামী ১৪ আগস্ট থেকে তৃতীয়বারের মতো তিনি জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে চলেছেন। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আমরা জেমি ডে’র সঙ্গে সব ধরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আগামী দুই বছর অর্থাৎ ২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

চুক্তি স্বাক্ষরের পর বিবৃতি দিয়েছেন জেমি ডে-ও। তিনি বলেন, আমি নতুন চুক্তিতে রাজি হয়েছি। ফলে আরো দুই বছর আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে থাকছি। নতুন চুক্তি করতে পেরে আমি অনেক খুশি। এখন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়াই আমার লক্ষ্য।

এ বছর করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরেই বন্ধ মাঠের ফুটবল। তবে খেলা মাঠে গড়ালে দলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলতে হবে। 

ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী জেমি ডে বলেন, সামনে আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন কিছু ম্যাচ রয়েছে যা এই বছরের অক্টোবর-নভেম্বরে হবে। এখন সেই ম্যাচগুলোর জন্য ফুটবলারদের প্রস্তুত করতে হবে। আমি আশা করছি ইতিবাচক ফল করতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!