ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান কায়েস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ২৮ জুলাই ২০২০
বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান কায়েস
ইমরুল কায়েস

প্রায় এক যুগ আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইমরুল কায়েসের অভিষেক হয়। দীর্ঘসময়ের ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। তবে এখনো দলের মূল একাদশে জায়গা নিশ্চিত করতে পারেননি এই ওপেনার। দলে নিজের জায়গা নিশ্চিত না থাকলেও বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান কায়েস।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যবসায়িক পার্টনার ইমরুল কায়েস। দু’জন যৌথভাবে একটি রেস্টুরেন্টের মালিক, যার নাম সাকিব’স ৭৫ রেস্টুরেন্ট। সোমবার (২৭ জুলাই) এই রেস্টুরেন্টের ফেসবুক লাইভে এসেছিলেন কায়েস।

সেখানেই এই ব্যাটসম্যানের কাছে জানতে চাওয়া হয়, আলাদীনের আশ্চর্য প্রদীপ পেলে কোন তিনটি জিনিস চাইবেন। কায়েস অবশ্য তার চাওয়া সরাসরি একটিতে নামিয়ে এনেছেন। সেটা হল, বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবেন!

Advertisement

গত বিশ্বকাপে দলে জায়গা না পেলেও নিজেকে বিশ্বকাপজয়ী স্কোয়াডে চান কায়েস। টাইগারদের বিশ্ব জয়ের স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকাই তার চাওয়া।

এ ব্যাপারে কায়েস বলেন, আমার চাওয়া হল- বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ জিতবে। আমি দেশের জন্য বিশ্বকাপ নিয়ে আসব। এটাই আমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছা। কখনো যদি আমি এমন কোনো ক্ষমতা পাই যে আমি যা চাইব তা-ই পাব, তখন আমি চাইব বাংলাদেশকে আমি বিশ্বকাপ জেতাবো। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!