[ খেলা ]
হজের দিনে রুবেলের প্রার্থনা, আল্লাহ উঠিয়ে নিন করোনা
রুবেল হোসেন
আজ সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র হজ। সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে এটি বিশেষ এক দিন। মহিমান্বিত এই দিনে হজের উছিলায় পৃথিবীর বুক থেকে করোনা উঠিয়ে নেয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন।
বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন রুবেল। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।’
এই ফাস্ট বোলার আরো লেখেন, ‘পবিত্র হজের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামীন মহামারি করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিন।’
বর্তমানে বাগেরহাটে নিজের বাসায় আছেন রুবেল হোসেন। করোনার এই কঠিন সময়ে বিভিন্নভাবে স্থানীয় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই তারকা ক্রিকেটার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!