ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নবজাতকের ছবি প্রকাশ করলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১০ অক্টোবর ২০২০
নবজাতকের ছবি প্রকাশ করলেন মিরাজ
ছেলেকে মায়া ভরা দৃষ্টিতে দেখছেন মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আজ (শনিবার) বাবা হয়েছেন। তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোল জুড়ে এসেছে এক পুত্র সন্তান। সুখবর দেয়ার কিছুক্ষণ পর পুত্র সন্তানের ছবি পোস্ট করেছেন এই টাইগার অলরাউন্ডার।

শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পুত্র সন্তানের বাবা হওয়ার খবর নিশ্চিত করেন মিরাজ। 

জাতীয় দলের এই অলরাউন্ডার লেখেন, 'আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা"লার'।

সন্তানের সঙ্গে মিরাজপুত্রের ছবি পোস্ট করে মিরাজ লেখেন, 'আল্লা-হুম্মা আকছির মা-লাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া বা-রিক লাহু ফীমা আ‘ত্বায়তাহু’। এর অর্থ হচ্ছে, 'হে আল্লাহ! তুমি তার মাল ও সন্তানাদি বাড়িয়ে দাও এবং তাকে তুমি যা কিছু দিয়েছ, তাতে বরকত দাও।'

গত বছরের ২১ মার্চ পাঁচ বছরের প্রেমের ইতি টেনে পরিণয়ে জড়ান রাবেয়া ও মিরাজ। দেড় বছর পর পরিবারে নতুন সন্তান আগমনের সুখবর পেলেন জাতীয় দলের এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!