ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধোনি ভক্তের অদ্ভুত কান্ডে ক্রিকেটপাড়ায় তোলপাড়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ১৫ অক্টোবর ২০২০
ধোনি ভক্তের অদ্ভুত কান্ডে ক্রিকেটপাড়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্সের পর সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে তারা। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও ভক্তের অভাব নেই। সম্প্রতি অদ্ভুত এক কাজ করেছেন এক ধোনি ভক্ত। এমন কাজে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছেন তিনি। 

আইপিএলে চেন্নাই একমাত্র দল যারা ১২টি আসরের মধ্যে আটবারই ফাইনাল খেলেছে। এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অবশ্য আইপিএলের এবারের আসরে মোটেও ভালো অবস্থায় নেই সিএসকে। প্রথম ৮ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগ টেবিলে তলানির দিকে আছে তারা।

তাতে অবশ্য চেন্নাই ও ধোনির পাড়ভক্তরা মোটেও বিচলিত নন। এমনই এক ভক্ত হলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের আরাঙ্গুরের বাসিন্দা গোপী কৃষ্ণান ও তার পরিবার। গোপীর দৃঢ়বিশ্বাস, দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে দাঁড়াবে চেন্নাই। দলকে আবারো ফাইনালে নিয়ে যাবেন ধোনি। 

Advertisement

গোপীর বাড়ির সম্মুখভাগশুধু এমন অন্ধ বিশ্বাসই করেনি পরিবারটি। চেন্নাই সুপার কিংস ও ধোনির সমর্থনে নিজের পুরো বাড়ি রীতিমতো হলুদ রঙের চাদরে মুড়ে দিয়েছেন গোপী কৃষ্ণান। একই সঙ্গে বাড়ির দেয়ালে চেন্নাইয়ের জার্সি পরা ধোনির একাধিক ছবি ও প্রতিকৃতি এঁকেছেন তিনি।

ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়েছে গোপী কৃষ্ণানের সেই বাড়ি। প্রথম দেখায় এটিকে চেন্নাই সুপার কিংসের অফিস ভেবেও অনেকে ভুল করতে পারেন। শুধু রঙ করে আর ধোনির প্রতিকৃতি এঁকেই গোপী ক্ষান্ত হননি। তিনি নতুন করে সাজানো বাড়ির নাম রেখেছেন ‘হাউস অব ধোনি ফ্যান’।

স্বভাবতই গোপী কৃষ্ণান এবং তার পরিবারের এমন কীর্তিতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া। এমনকি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও সুপার ফ্যানের এই কীর্তি শেয়ার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!