ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলি আমার দেখা সেরা ক্রিকেটার: ল্যাঙ্গার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ১৩ নভেম্বর ২০২০
কোহলি আমার দেখা সেরা ক্রিকেটার: ল্যাঙ্গার
বিরাট কোহলি

ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটস্যানের তকমাটা তার গায়ে লেগে আছে। এবার কোহলির প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। কোহলির মতো ক্রিকেটার জীবনে দেখেননি, জানিয়ে দিলেন তিনি। তার মতে, ক্রিকেট জীবনে যত ক্রিকেটার দেখেছেন, তার মধ্যে কোহলিই সেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চার টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন ল্যাঙ্গারের দেশে বিরাট কোহলির দল। সিরিজ শুরুর আগে দু’দলকে নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা।

কোহলির উপর ভারতের সাফল্য নির্ভর করছে এটি বলতে কেউই দ্বিধা করছেন না। কিন্তু টেস্ট সিরিজটি একপেশে হবে বলেও অনেকে মত দিয়েছেন। কারন সন্তানসম্ভবা স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার পাশে থাকতে শেষ তিন টেস্ট খেলবেন না কোহলি। অ্যাডিলেডে প্রথম টেস্ট শেষেই দেশে ফিরবেন ভারত অধিনায়ক।

Advertisement

কোহলির না থাকায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ পুনরুদ্ধারের ভালো সুযোগ তৈরি হয়েছে। তবে সময়ের সেরা ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি ল্যাঙ্গার। তিনি বলেন, আগেও বলেছি ও আবারো বলছি- আমার জীবনে দেখা সেরা ক্রিকেটার সম্ভবত কোহলিই। তার অনেক কারণ রয়েছে।

ল্যাঙ্গার আরো বলেন, শুধু ব্যাটিংয়ের জন্যই নয়। এনার্জি লেভেল, খেলাটার প্রতি ইচ্ছা, মাঠে যেভাবে আক্রমণাত্মক থাকে, সব মিলিয়ে আমার দেখা সেরা কোহলিই। সব কিছুতে তার এনার্জি দেখে আমি অবাক হয়ে যাই। সতীর্থদের উদ্বুদ্ধ করতে, তাদের পাশে থাকতে কখনো ভুল করে না সে। অসাধারণ এক ক্রিকেটার কোহলি।

তিনি যোগ করেন, অনেকেই প্রশ্ন করছে কোহলি যে টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচ খেলবে না, তাতে আমরা খুশি কি-না? এটা অনেকটা রিচমন্ড থেকে ডাস্টিন মার্টিনকে সরিয়ে নেওয়ার মতোই। মার্টিনকে সরিয়ে নিলে দলের যা অবস্থা হয়, এখানেও তাই হবে। উল্লেখ্য, মার্টিন হলেন অস্ট্রেলিয়া রুলস ফুটবলের বিখ্যাত খেলোয়াড়।

প্রথম টেস্টের পর কোহলি ফিরে গেলে অস্ট্রেলিয়ারই সুবিধা হবে বলতে কার্পণ্য করেননি ল্যাঙ্গার। তিনি বলেন, কোহলি না খেললে তার প্রভাব অবশ্যই সিরিজ পড়বে। ভারতের সাফল্য পুরোপুরি কোহলির উপর নির্ভর করছে। কোহলি না থাকলে, আমাদের অনেক সুবিধা।

কোহলি না থাকলেও অবশ্য ভারতকে সহজভাবে নিচ্ছেন না ল্যাঙ্গার। তিনি বলেন, ভারতীয় দলকে আমরা জানি। তারা যেকোন সময় জ্বলে উঠতে পারে। গত টেস্ট সিরিজে আমাদের হারিয়েছিল। ভারত খুব ভাল দল। আমাদের এক সেকেন্ডের জন্যও আত্মতুষ্ট হলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে সব সময়। কোহলি না থাকলেও তারা ভালো খেলতে মুখিয়ে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!