[ খেলা ]
কোপা দেল রে’র সেমিতে কঠিন প্রতিপক্ষের সামনে বার্সেলোনা
ফাইল ছবি
স্পেনের ঘরোয়া লিগের অন্যতম আকর্ষণ স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শক্তিশালী বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে জায়ান্ট কিলার সেভিয়াকে পেয়েছে।
এবারের আসরের সেমিফাইনালের লড়াই দুই লেগে অনুষ্ঠিত হবে। এর আগের সব রাউন্ডের খেলা এক লেগে অনুষ্ঠিত হয়েছিল।
এক লেগের কোয়ার্টার ফাইনালে গত বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়েছিল বার্সেলোনা। অন্যদিকে দ্বিতীয় সারির দল আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে সেভিয়া।
.png)
গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছিল বার্সেলোনা।
কোপা দেল রে’র আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও এবং লেভান্তে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!