ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বদলে গেল ডিআরএসের নিয়ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২ এপ্রিল ২০২১
বদলে গেল ডিআরএসের নিয়ম
ফাইল ছবি

বদলে গেল ডিসিশন রিভিউ সিস্টেম তথা ডিআরএসের নিয়ম। রিভিউয়ের ক্ষেত্রে আম্পায়ারদের সিদ্ধান্ত বদলের নিয়ম নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তার সঙ্গে সুর মিলিয়েছিলেন বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারও। তারই ফলশ্রুতিতে এবার নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগে মাঠের আম্পায়ার আউট না দিলে তখন বলের অর্ধেক লেগ অথবা অফ স্টাম্প কিংবা বেলসে আঘাত করেছে কি না সেটা দেখা হতো। বলের অর্ধেক অংশ অফ বা লেগ স্টাম্পের পাশে বা বেলসের নিচের দিকে না থাকলে মাঠের আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্তই বহাল থাকত।

নতুন নিয়ম অনুযায়ী উইকেট অঞ্চল থেকে বেলসের উচ্চতা কিছুটা বাড়ানো হয়েছে। আগে বল বেলসের কোথায় আঘাত করবে, সেটি বেলসের নিচের দিক থেকে ধরা হতো। এখন এ উচ্চতা বাড়িয়ে বেলসের ওপরের দিকে করা হয়েছে। ফলে এখন আম্পায়ার আউট দেননি এমন ক্ষেত্রে রিভিউ নিলে বল বেলসের ওপরের দিকে লাগলেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ঘুরে যাবে। 

Advertisement

এছাড়া বল অফ বা লেগ স্টাম্পের বাইরের দিকে আঘাত করার ক্ষেত্রেও এসেছে কিছুটা পরিবর্তন। নতুন নিয়মে বলের কিছু অংশ স্টাম্পে লাগলেই আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্ত পাল্টে যাবে। 

নতুন নিয়মে আরো দুটি পরিবর্তন এনেছে আইসিসির ক্রিকেট কমিটি। এখন থেকে এলবিডব্লুর রিভিউ নেয়ার আগে ব্যাটসম্যান শট খেলেছিলেন কি না সেটা ফিল্ডিং দল মাঠের আম্পায়ারের কাছ থেকে জেনে নিতে পারবেন। এ ছাড়া ব্যাটসম্যান ঠিকমতো রান সম্পন্ন করেছেন কি না, পরের বল হওয়ার আগে সেটিও পরীক্ষা করে নেবেন তৃতীয় আম্পায়ার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!