ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাতে কোপা দেল রের ফাইনালে নামছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ১৭ এপ্রিল ২০২১
রাতে কোপা দেল রের ফাইনালে নামছে বার্সেলোনা
ছবি: সংগৃহীত

স্পেনের ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদার প্রতিযোগিতা স্প্যানিশ কোপা দেল রের ফাইনাল আজ। এবারের আসরের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে কাতালান ক্লাব এফসি বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ মৌসুমে বার্সেলোনা কোন শিরোপা জিততে পারেনি। শিরোপা জয় তো দূরের কথা, লিওনেল মেসির দল সাক্ষী হয়েছে ক্লাব ইতিহাসের অন্যতম লজ্জাজনক পরাজয়েরও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় দলটি।

মৌসুম শেষে আরো বড় বিপদের মুখে পড়ে বার্সেলোনা। চুক্তির একটি ধারা মেনে দল ছাড়ার কথা প্রকাশ্যে জানান অধিনায়ক লিওনেল মেসি। যদিও নানা নাটকীয়তা শেষে ভালোবাসার টানে বার্সাতেই থেকে যান এই ক্ষুদে জাদুকর।

Advertisement

নতুন মৌসুমের শুরুটাও আশানুরূপ করতে পারেনি বার্সা। তবে চলতি বছরের শুরু থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ শিরোপা জয়ের দৌড়ে দারুণভাবে ফিরে এসেছে তারা। প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে হেরে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ব্লু গ্রানারা।

এমতাবস্থায় নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের ম্যাচে শিরোপা জয় বার্সার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ জিতলেই অন্তত আরেকটি শিরোপা শূন্য মৌসুম কাটানোর অভিজ্ঞতা এড়াতে পারবে রোনাল্ড কোম্যানের দল। এছাড়া নতুন কোচের অধীনে জেতা হবে প্রথম শিরোপাও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!