ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনিয়মে রাজশাহীকে আর্থিক সহযোগিতা বন্ধ করলো বাফুফে

এস এই রাসেল
প্রকাশিত: ১৫:৪৬, ২৯ এপ্রিল ২০২১
অনিয়মে রাজশাহীকে আর্থিক সহযোগিতা বন্ধ করলো বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)

আর্থিক অসঙ্গতি ও অসহযোগিতার কারণে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে সকল প্রকার আর্থিক সহযোগিতা বন্ধ করে দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

বৃহস্পতিবার, বাফুফের এক বিশ্বস্ত সুত্র জানায়, বাফুফে পরিচালিত অন-সাইট অডিটে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন অসঙ্গতি দেখা যায়।  বিষয় গুলো সম্পর্কে রাজশাহী ফুটবল এসোসিয়েশনকে লিখিতভাবে ১৭ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়। কিন্তু তারা এ বিষয়ে কোন প্রকার জবাব দেয়নি।

বাফুফে সুত্র আরো জানায়, এ অবস্থায় বিষয় গুলো বাফুফে ফাইন্যান্স কমিটির পরবর্তী সভায় উত্থাপন করা হবে।  সংশ্লিষ্ট বিষয়ে বাফুফে কোন সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে কোন্ম প্রকার আর্থিক সাহায্য করা হবে না।

Advertisement

পুরো বিষয় গুলো রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: ওয়াহেদুন নবী অনুকে চিঠি মারফত জানিয়েছে বাফুফে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!