[ খেলা ]
নাটকীয় জয়ে টিকে রইল অ্যাথলেটিকো
ছবি: সংগৃহীত
লা লিগায় জমে উঠেছে শিরোপার লড়াই। ৩৭তম রাউন্ডের ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে তারা। এই জয়ে শিরোপার দৌড়ে ভালোভাবে টিকে রইলো দিয়েগো সিমিওনের দল।
ম্যাচের ৭৫ মিনিটে আন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ফলে বেশ বড়সড় ধাক্কা খায় অ্যাথলেটিকো। সাত মিনিট পর রেনান লোদি স্কোর করলে কিছুটা স্বস্তি ফেরে দলটির শিবিরে।
তবে ড্র করলেও শিরোপার দৌড়ে পিছিয়ে পড়তো অ্যাথলেটিকো। ফলে জয়টাই বেশি জরুরি ছিল তাদের জন্য। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে কাঙ্ক্ষিত ফল এনে দেন লুইস সুয়ারেজ।
.png)
ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে সিমিওনের দল। নিজেদের শেষ ম্যাচে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে জয় পেলেই শিরোপা জিতবে তারা।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!