ইংল্যান্ড দলে নেই আর্চার, বাদ পড়লেন স্টোকস
চলতি মাসেই শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। এ জন্য দুই সিরিজের জন্য আলাদাভাবে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফেরেননি জোফরা আর্চার। এছাড়া বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।
চোট থেকে সেড়ে না ওঠায় দলে ফিরতে পারেননি আর্চার। একই কারণে বাদ পড়েছেন স্টোকস, সাকিব মাহমুদ ও রিস টপলি। এছাড়া চোটে পড়েছেন আরেক পেসার ওলি স্টোন। তার জায়গায় কপাল খুলেছে তরুণ পেসার জর্জ গার্টনের।
সাসেক্সের পেসার গার্টন লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ২৪টি ম্যাচ। ৩৪.২৪ গড়ে ২৯টি উইকেট শিকার করেছেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়া সাকিব মাহমুদের সঙ্গে একই দলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলেছেন এই পেসার।
.png)
ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৯ জুন। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১ জুলাই ও ৪ জুলাই। তার আগে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যা শুরু হবে আগামী ২৩ জুন।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), জো রুট, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও জর্জ গার্টন।
ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।