ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ১৭ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট
ফাইল ছবি

টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না উগান্ডার এক অ্যাথলেটকে। দলটি যেখানে আছে সেই পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় খোঁজা হচ্ছে তাকে।

শুক্রবার জাপান সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ওই অ্যাথলেট একজন ভারোত্তোলক। এক কর্মকর্তার বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে, পিসিআর পরীক্ষা করার সময় নিখোঁজ হন তিনি।

Advertisement

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। এরপর আগামী ৮ আগস্ট বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের পর্দা নামবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!