এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তাদিওয়ানাশে মারুমানি ও তিনাশে কামুনহুকামওয়ে। প্রথমজন নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামলেও পরের জনের এ ম্যাচেই অভিষেক হয়।
.png)
নিজের প্রথম ডেলিভারি ওয়াইড দিলেও দ্রুতই নিজের চেনা লাইন-লেন্থে ফিরে আসেন তাসকিন আহমেদ। ফলও পেয়ে যান দ্রুত। নিজের প্রথম ওভারের শেষ বলে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে কামুনহুকামওয়েকে সাজঘরে ফেরান তিনি। অভিষিক্ত এই ব্যাটসম্যান করেন ১ রান।
এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রেগিস চাকাভাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণে যান মারুমানি। তাসকিনের করা ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে জীবন পান মারুমানি। রিয়াদের সুযোগটি কঠিন থাকলেও বেশ সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন সাইফউদ্দিন।
অবশ্য জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি মারুমানি। পরের ওভারে এসেই মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান তিনি। এর আগে ১৮ বল খেলে করেন ১৩ রান।