ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াল থেকে ফের এসি মিলানে দিয়াজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২০ জুলাই ২০২১
রিয়াল থেকে ফের এসি মিলানে দিয়াজ
এসি মিলানের জার্সি হাতে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ (মাঝে)

রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের ধারের চুক্তিতে অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে ফের দলে টেনেছে এসি মিলান। এক বিবৃতিতে ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দলে ভেড়ানোর কথা জানায় সিরি আর দলটি।

গত বছরের সেপ্টেম্বরে ওই মৌসুমের জন্য ধারে মিলানে যোগ দিয়েছিলেন দিয়াজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২০-২১ মৌসুমে দলটির হয়ে ৩৯ ম্যাচে করেন সাত গোল। ১০ নম্বর জার্সিতে আগামী দুই মৌসুমও তাকে দেখা যাবে স্তেফানো পিওলির দলে।

২০১৯ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেওয়া দিয়াজ লা লিগার সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ খেলে করেন দুই গোল। জিনেদিন জিদানের দলের হয়ে লা লিগা জয়ের স্বাদও পেয়েছেন তিনি।

Advertisement

দলের বেশ কয়েকজন সদস্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় গত জুনে স্পেন সিনিয়র দলে ডাক পেয়েছিলেন দিয়াজ। আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয় লিথুয়ানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটিতে গোলও করেছিলেন তিনি।

গতবারের সিরি আয় রানার্সআপ হওয়া মিলান ২০২১-২২ মৌসুম শুরু করবে আগামী ২২ অগাস্ট, সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!