ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জমে ওঠা জুটি ভেঙে স্বস্তি ফেরালেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ২৩ জুলাই ২০২১
জমে ওঠা জুটি ভেঙে স্বস্তি ফেরালেন শরিফুল
শরিফুল ইসলাম

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতে ২ উইকেট হারানোর পর বড় জুটি গড়েছে স্বাগতিকরা। এমতাবস্থায় বল হাতে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছেন শরিফুল ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তাদিওয়ানশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে।

Advertisement

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মাধেভেরের ব্যাটে ছক্কা খান মাহেদী। তবে পঞ্চম বলেই দলকে উচ্ছ্বাসে ভাসান তিনি। বোল্ড করেন মাত্র ৩ রান করা মারুমানিকে।

এরপর জুটি বড় হতে দেননি সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে আসেন তিনি। তার করা দ্বিতীয় বলটি সীমানাছাড়া করতে চেয়েছিলেন রেগিস চাকাভা। কিন্তু ৩০ গজই পার করতে পারেননি। শরিফুল ইসলামের তালুবন্দী হওয়ার আগে করেন ১৪ রান।

৪২ রানে ২ উইকেট হারানোর পর মাধেভেরের সঙ্গে দলের হাল ধরেন ডিওন মেয়ার্স। উইকেটের চারদিকে বাহারি সব শট খেলে ফিফটি তুলে নেন মাধেভেরে। এরপরই দুজনের জমে ওঠা জুটি ভাঙেন শরিফুল।

টাইগার পেসারের বাউন্সার আপার কাট করতে চেয়েছিলেন মেয়ার্স। তবে ব্যাটে বলে ঠিকভাবে হয়নি। ফলে বল সোজা চলে যায় মাহেদী হাসানের ব্যাটে। এর আগে এই ব্যাটসম্যান করেন ২৬ রান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!