মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার আন সান ও কিম জে-দেওক জুটির কাছে হেরেছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। পরে এই জুটি জেতেন স্বর্ণপদক।
মেয়েদের আরচ্যারিতে ব্যক্তিগত ইভেন্টে রাশিয়ার এলেনা ওসিপোভাকে টাইব্রেকারে হারান আন সান। স্কোর সমান হওয়ার পর শুট অফে একটি করে তীর ছোঁড়ার সুযোগ পান দুজন। নিজের তীরে আন সান ১০ স্কোর করলেও ওসিপোভা ৮ স্কোর করতে সমর্থন হন।
.png)
রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) পতাকা তলে এই অলিম্পিকে অংশ নেয়া ওসিপোভা জিতেছেন রুপা। ইতালির লুসিয়া বোয়ারি জিতেছেন ব্রোঞ্জ।