ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ বিশ্বকাপ-এ্যাশেজ থেকে ছিটকে গেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ৫ আগস্ট ২০২১
টি-২০ বিশ্বকাপ-এ্যাশেজ থেকে ছিটকে গেলেন আর্চার
ইংল্যান্ড ফাস্ট বোলার জোফরা আর্চার

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকআপ ও আসন্ন এ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড ফাস্ট বোলার জোফরা আর্চার। 

বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি) জানিয়েছে, কনুইর ইনজুরির কারণে আসন্ন এ দুই মেগা ইভেন্ট থেকে আর্চার নাম প্রত্যাহার করে নিয়েছেন।  

ইসিবির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে,ডান হাতের কন্ইুর ইনজুরির কারণে বর্তমান খেলার বাইরে থাকা ২৬ বছর বয়সী আর্চারের স্ক্যান করে দেখা গেছে তার হাতে আরেকটি চিড় ধরেছে।

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়, এ সকল বিবেচনা করে আর্চার চলতি বছর থেকে এবং ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ, আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এ্যাশেজ সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

নিজ মাঠে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন আর্চার।  আসন্ন টি-২০ বিশ্বকাপ ও এ্যাশেজ সিরিজেও তিনি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!