বর্তমানে কিরগিজস্তান ও ফিলিস্তিনের ফিফা র্যাংকিং ১০১ ও ১০২। বাংলাদেশের চেয়ে যথাক্রমে ৮৬ ও ৮৭ ধাপ এগিয়ে তারা। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলও বেশ শক্তিশালী। ফলে এই তিন ম্যাচে বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষরাই ফেবারিট থাকবে।
বেশ কাঠখড় পুড়িয়ে দুটি শক্তিশালী দেশের বিপক্ষে ম্যাচগুলো আয়োজন করতে পেরেছে বাফুফে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ তিনটি জেমি ডে’র দলের জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে ফল যাই হোক, ম্যাচ তিনটি খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সালাউদ্দিন।
.png)
শনিবার বাফুফে সভাপতি বলেন, হয় জিতব, না হয় হারব। জানি, হারলে সমালোচনা হবে। হোক। ওই ভয়ে আমি তো ফুটবলকে পিছিয়ে দিতে পারব না। আমি শক্তিশালী দলের বিপক্ষেই খেলব।
তিনি আরো বলেন, আমি ভাল ফলের চেষ্টা করব। এতেই দলের ট্রেনিং হবে। যে দলটি নিয়ে আমরা সাফে যাব ওরাই খেলবে। সাফের আগে এই দলগুলোর সঙ্গে খেলে নিজেদের অবস্থান বুঝতে পারব।
কিরগিজস্তান যেয়ে ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে, ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।