ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কথা রাখলেন প্রেসিডেন্ট,গাড়ি-বাড়ি পেলেন উগান্ডার অলিম্পিক পদকজয়ীরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৩, ১৮ আগস্ট ২০২১
কথা রাখলেন প্রেসিডেন্ট,গাড়ি-বাড়ি পেলেন উগান্ডার অলিম্পিক পদকজয়ীরা
গাড়ি-বাড়ি পেলেন উগান্ডার অলিম্পিক পদকজয়ীরা

টোকিও অলিম্পিকে পদক জয় করে শেষে দেশে ফেরার পর অলিম্পিকজয়ী অ্যাথলেটদের সংবর্ধনা দিয়েছে উগান্ডা। অলিম্পিক শেষে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই পদকজয়ীদের গাড়ি ও বাড়ি পুরস্কার দেওয়া হয়েছে। করা হয়েছে মাসিক ভাতার ব্যবস্থাও।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেবেনি আগেই এমন ঘোষণা দিয়েছিলেন।

টোকিও অলিম্পিকে আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সেরা সাফল্য দেখিয়েছে উগান্ডা। দেশটির হয়ে একটি স্বর্ণ ও একটি রৌপ্য জেতেন জশুয়া চেপতেগেই। 

Advertisement

৫ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জেতেন আর রৌপ্য জেতেন ১০ হাজার মিটার দৌড়ে। অল্পের জন্য মিস করেন ১০ হাজার মিটারে স্বর্ণ। 

অন্যদিকে, নারীদের ৩ হাজার মিটার স্টেপলচেইজে স্বর্ণ জেতেন পেরুথ চেমুতাই। আর ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জপদক জেতেন জ্যাকব কিপলিমো।

এখন থেকে এই তিন অ্যাথলেটের প্রত্যেককে মাসিক ভাতা দেওয়া হবে। এর মধ্যে স্বর্ণজয়ীদের ১৪১৬.৩৩ মার্কিন ডলার, রৌপ্যজয়ীকে ৮৪৯.৮০ মার্কিন ডলার ও ব্রোঞ্জজয়ীকে ২৮৩.২৭ মার্কিন ডলার দেওয়া হবে। 

চেপতেগেই যেহেতু দুটি পদক পেয়েছেন, তাই দুই পদকের জন্যই আলাদা আলাদা ভাতা দেওয়া হবে। 

এছাড়া প্রত্যেককে একটি করে গাড়ি উপহার দেওয়া হয়েছে। এছাড়া পদকজয়ীদের পরিবারকে নিয়ে থাকার জন্য বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!