ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর জুভেন্টাস ছাড়া নিয়ে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ২২ আগস্ট ২০২১
রোনালদোর জুভেন্টাস ছাড়া নিয়ে যা বললেন কোচ
ক্রিস্টিয়ানো রোনালদো

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে, জুভেন্টাস ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেকে নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া এসব কথাবার্তায় বেশ খেপেছিলেন পর্তুগিজ তারকা। নিজেই পোস্ট করে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন তিনি। এবার তুরিনের ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিও এ বিষয়ে কথা বলেছেন। 

সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি চমক জাগিয়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকেই হঠাৎ করে রোনালদোর দলবদল নিয়ে বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার পরবর্তী গন্তব্যের তালিকায় যুক্ত হয়েছিল সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এমনকি মেসি-নেইমারদের পিএসজির নামও শোনা গেছে।

তবে চলতি মৌসুমে জুভেন্টাসের নতুন কোচ হওয়া অ্যাল্লেগ্রির কাছে ৩৬ বছর বয়সী রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি গুঞ্জন ছাড়া আর কিছুই না। তিনি জানিয়েছেন, রোনালদো আগেই তার ক্লাবে থাকাটা নিশ্চিত করেছিলেন। তার লক্ষ্য এখন পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সেরাটা বের করে আনা।

Advertisement

এ বিষয়ে অ্যালেগ্রি বলেন, সে সবসময় ভালোভাবে অনুশীলন করেছে। আমি শুধু খবরের কাগজে গুঞ্জন পড়েছি। সে কখনো আমাদের বলেনি যে সে চলে যেতে চায়। রোনালদো আমাকে বলেছিল সে জুভেন্টাসেই থাকছে।

তিনি আরো বলেন, সে আমাদের জন্য একটি বাড়তি বোনাস। কারণ সে অসংখ্য গোলের নিশ্চয়তা দেয়। স্পষ্টতই এমন একজন খেলোয়াড়ের সেরাটা পেতে হলে আমাদের একটি দল হিসেবেও কাজ করতে হবে।

রোববার উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লিগ অভিযান শুরু করবে জুভেন্টাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!