ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক শর্ত দিয়ে বেলোত্তিকে দলে ভেড়াতে চায় ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ২৪ আগস্ট ২০২১
এক শর্ত দিয়ে বেলোত্তিকে দলে ভেড়াতে চায় ইন্টার মিলান
আন্দ্রে বেলোত্তি

আন্দ্রে বেলোত্তিকে দলে ভেড়াতে তুরিনোর সঙ্গে ইন্টার মিলান আলোচনা শুরু করেছে বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। তবে এ জন্য ইতালীয় স্ট্রাইকারকে একটি শর্ত দিয়েছে সিরি এ চ্যাম্পিয়ন মিলান।

২০২২ সালের জুনে তুরিনোর সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। ইতালীর বিভিন্ন মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই আন্তর্জাতিক তারকাকে চুক্তিবদ্ধ করতে আলোচনা শুরু করেছে নেরাজ্জুরিরা। প্রাথমিকভাবে তার জন্য ২০ থেকে ২২ মিলিয়ন ইউরো পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত তারা।

অবশ্য সিরি এ লিগ চ্যাম্পিয়নদের মুল লক্ষ্য জোয়াকুইন কোরেয়া। ল্যাৎসিওর এই স্ট্রাইকার স্তাদিও অলিম্পিকো ছেড়ে যেতে চান। আর সিমোনে ইনজাগি মুখিয়ে আছেন মিলানে তার সঙ্গে পুনর্মিলনের জন্য।

Advertisement

যাই হোক বিয়াঙ্কো সেলেস্তি’র তারকার প্রস্তাবিত মুল্য ৪০ মিলিয়ন ইউরো হলেও তাকে বোনাসসহ ৩০ মিলিয়ন ইউরো প্রদানের প্রস্তাব দিয়েছে ইন্টার।

একটি পত্রিকার ভাষ্যমতে, ইন্টারের সিইও বেপ্পে মোরাতা আর্জেন্টাইন ওই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য কিছুটা তরিঘড়ি করছেন। এ জন্য ল্যাৎসিওকে পরবর্তী ২৪ থেকে ৪৮  ঘন্টা বেঁধে দিয়েছেন তিনি। তারা যদি ওই প্রস্তাবে সম্মত না হয় তাহলে বেলোত্তিকেই চুক্তিবদ্ধ করবে নিরাজ্জুরিরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!