[ খেলা ]
জুভেন্টাসে সতীর্থদের বিদায় জানিয়েছেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো
বর্তমান ক্লাব জুভেন্টাসের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ ৪০ মিনিটের জন্য দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। তারপরই বেরিয়ে যান। কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগিজ তারকা ক্লাব ছাড়তে চলেছেন বলে জানিয়েন ইতালির নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো।
দলের সঙ্গে ৪০ মিনিট থাকলেও অনুশীলন করেননি রোনালদো। জানা গেছে, ম্যানচেস্টার সিটি থেকে ক্লাবের কাছে আনুষ্ঠানিক চুক্তির আহবানের জন্য অপেক্ষা করছেন তিনি।
এখন পর্যন্ত রোনালদো ও ম্যানসিটির মাঝে সব কিছুই মৌখিকভাবে হয়েছে। এই তারকার এজেন্ট জর্জ মেন্ডেজের সঙ্গে সিটির কথা অনেকটাই পাকাপাকি হয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
.png)
রোমানোর দাবি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালার সঙ্গে ফোনে কথা বলেছে রোনালদো। ইতালিতে আর থাকতে রাজি নন তিনি। ৩১ আগস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাই নতুন দলে সই করতে চাইছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!