তুসকান প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই ছিল তুরিন জায়ান্টরা। কিন্তু ইতালীয় শীর্ষ লিগে লিওনার্দো ম্যানকুসোর প্রথমার্ধের অভিষেক গোলেই ওলট পালট হয়ে যায় সব জল্পনা কল্পনা। আলিয়াঞ্জ স্টেডিয়ামে বিব্রতকর এই হার ক্ষুব্ধ করেছে জুভ সমর্থকদের। তারা এখন ইন্টার মিলানের কাছ থেকে প্রিয় দল শিরোপা ফিরিয়ে আনতে পারবে কিনা সেটি নিয়েই শংকিত। কারণ গত সপ্তাহে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল জুভেন্টাস।
সুপার স্টার রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেতে চান বলে জানানোর পর কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আগেরদিন শুক্রবার স্বভাব সুলভ কাঁধ ঝাকিয়ে বলেছিলেন,‘ জীবন আপন গতিতে চলবে’।
.png)
পরাজয়ের পরও তিনি পাঁচ বারের ব্যালন ডি’অরের প্রস্থানকে উপেক্ষা করার চেস্টা করেছেন। তিনি বলেন, জুভেন্টাসে মাত্র তিন বছর কাটিয়েছে ক্রিস্টিয়ানো। আমি তাকে পেয়েছি মাত্র এক বছর। সে গোল করতো। ওই কাজে সে বেশ পারদর্শী ছিল। সে অসাধারণ একজন খেলোয়াড় ছিল। তবে এই মুহুর্তে আমরা আর তাকে নিয়ে ভাবতে চাই না।
৩৬ বছর বয়সি রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচে সম্মুখ ভাগে গোল বক্সের সামনে খুবই খারপ সময় কাটিয়েছে জুভেন্টাস। অথচ ক্লাবটির হয়ে সিরি আ লিগে গত মৌসুমেও সর্বাধিক গোল করেছেন এই পুর্তগীজ তারকা। ইতালিতে তিন বছরে রোনালদো শতাধিক গোল করতে সক্ষম হয়েছেন।
ম্যাচের ২১ তম মিনিটে ম্যানকুসোর গোলে পিছিয়ে পড়ার আগে সেরা একটি সুযোগ পেয়েছিল জুভেন্টাস। এই সময় ফেডেরিকো চিয়েসার দুই দফা প্রচেস্টা রুখে দেন গাগলিয়লমো ভিকারিও।
খেলা শেষে জয়ের নায়ক ম্যানকুসো বলেন, শিশুকাল থেকেই আপনি নিশ্চিয় এমন কিছু একটা করার স্বপ্ন দেখ আসছেন। আর আজ সেটি সত্য হল। এটি বিশ্বাস করতে অবশ্যই আপনার কিছুটা সময় লাগবে।