সামাজিক যোাগাযোগ মাধ্যম টুইটারে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক টেন্ডুলকার লেখেন, ‘দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ভারত। একবার নয়, বারবার ঘুরে দাঁড়িয়েছে ভারত।
চতুর্থ দিনে ইংল্যান্ড উইকেট না হারালেও পঞ্চম দিনে তাদের হারাল ভারত। এখনও অনেক এগোতে হবে। ৩-১-এ সিরিজ জিতুক ভারত’।
.png)
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি গাঙ্গুলী লিখেছেন, ‘দারুণ জয়, চাপ নিয়ে খেললো ভারত। এই কারণেই ভারত অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে’।