ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউই শিবিরে শরিফুলের জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২১
কিউই শিবিরে শরিফুলের জোড়া আঘাত
টাইগার পেসার শরিফুল ইসলাম -ফাইল ফটো

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাঁচ টি-২০ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। নিয়ম রক্ষার ম্যাচেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।  একই ওভারে কিউইদের দুই ওপেনারকে ফেরালেন শরিফুল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬.০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

Advertisement

ওপেনিং আসেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। জয়ের প্রত্যয় শুরু করেন দুই ওপেনার। কোন উইকেট না হারিয়েই তুলে নেন দলীয় অর্ধশত। তবে এরপর আর বেশিদূর আগাতে পারেনি কিউই ওপেনিং জুটি।  শরফুলের বলে উড়িয়ে মারেন রাচিন রবীন্দ্র। ছুটে গিয়ে বলটি লুফে নেন মুশফিকুর রহিম।  ১৭ রানে ফেরেন এ ওপেনার। 

একই ওভারে ফিন অ্যালেনকে এলবি করেন এ পেসার। আম্পায় আউটও দিয়ে দেন। তবে রিভিউ নিয়ে এ যাত্রা বেঁচে যান কিউই ব্যাটসম্যান। তবে শরিফুলও কম যান না। পরের বলে বোল্ড করে অ্যালেনকে ঘরে ফেরান শরিফুল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!