ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির অধিনায়কত্ব ছাড়া: যা বললেন স্ত্রী আনুশকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২১
কোহলির অধিনায়কত্ব ছাড়া: যা বললেন স্ত্রী আনুশকা
স্ত্রী আনুশকার সঙ্গে কোহলি

হঠাৎ করেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপ শেষে ছেড়ে দেবেন অধিনায়কত্ব। অর্থাৎ টি-২০ ক্রিকেটে ভারতকে আর নেতৃত্ব দেবেন না তিনি। কোহলির সেই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে এ বিষয়ে একটি স্টোরি পোস্ট করেন আনুশকা। কোহলির বিবৃতিটিই তিনি পোস্ট করেন, সঙ্গে ভালবাসার চিহ্ন। এর মাধ্যমে যেন বুঝিয়ে দিলেন, কোহলির সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছেন তিনি।

অনেকদিন ধরেই ব্যাট হাতে আশানুরূপ রান পাচ্ছেন না কোহলি। সেই খরা কাটাতেই নেতৃত্ব ছাড়লেন তিনি। নিজের ব্যাটিংয়ে মন দিতে চান ভারত অধিনায়ক।

Advertisement

বৃহস্পতিবার অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন কোহলি নিজেই। তার সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বহু সাবেক ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলিকে ফোন করে নিজের সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। এছাড়া আলোচনা করেছিলেন রোহিত শর্মা, রবি শাস্ত্রীর সঙ্গেও।

টি-২০ বিশ্বকাপে ভারতকে শেষ বার নেতৃত্ব দেবেন কোহলি। নিঃসন্দেহে তার জন্যই ট্রফি জিততে চাইবে ভারত। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কোনো আইসিসি প্রতিযোগিতা জিততে পারেননি এই ব্যাটসম্যান। মেন্টর মহেন্দ্র সিংহ ধোনিকেও যুক্ত করা হয়েছে টি-২০ বিশ্বকাপে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!