ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মালদিনির গোলে সিরি-আ লিগে শীর্ষে এসি মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ২৬ সেপ্টেম্বর ২০২১
মালদিনির গোলে সিরি-আ লিগে শীর্ষে এসি মিলান
ড্যানিয়েল মালদিনি

দাদা সিজার মালদিনি ও বাবা পাওলো মালদিনির পথ অনুসরণ করেই ফুটবলের প্রতি আগ্রহ জন্মেছে ড্যানিয়েল মালদিনির। দাদা ও বাবার ক্লাব এসি মিলানের হয়ে মূল একাদশে সিরি-আ লিগে প্রথমবারের মত সুযোগ পেয়েই ড্যানিয়েল গোল করে দলকে জয় উপহার দিয়েছেন। 

শনিবার সিরি-আ লিগে স্পেজিয়াকে ২-১ গোলে পরাজয়ের মাধ্যমে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে মিলান। 

স্টিফানো পিউলির দল নাপোলির থেকে এক পয়েন্ট ও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে। 

Advertisement

যদিও দিনের শেষে ইন্টারের সামনে সুযোগ ছিল মিলানকে টপকে যাবার। কিন্তু আটালান্টার সাথে ২-২ গোলে ড্র করে সেই সুযোগ হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিয়েলের গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। ভার্দের ৮০ মিনিটে গোলে সমতায় ফিরে স্পেজিয়া। 

ব্রাহিম দিয়াজের ৮৬ মিনিটের গোলে মিলানের জয় নিশ্চিত হয়। সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের হয়ে বাবা ও ক্লাবের কিংবদন্তী ডিফেন্ডার পাওলো মালদিনি খেলার ১২ বছর পর মালদিনি জুনিয়র ইতালিয়ান জায়ান্টদের হয়ে মাঠে নামলেন।

মিলানের জার্সি গায়ে ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন ইতালির সাবেক ডিফেন্ডার পাওলো। বর্তমানে তিনি ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন। পিয়েরে কালুলুর ক্রস থেকে শক্তিশালী হেডে ছেলে ড্যানিয়েল যখন দলকে এগিয়ে দেবার পর সতীর্থদের সাথে গোল উদযাপন করছিলেন তখন গর্বিত বাবা হিসেবে পাওলো স্ট্যান্ডে বসে তা উপভোগ করেছেন। 

ড্যানিয়েল ভার্দের শট কিছুটা ডিফ্লেকটেড হয়ে জালে জড়ালে মালদিনি জুনিয়রের স্বপ্নের অভিষেক কিছুটা হলেও ম্লান হয়ে যায়। সান্দ্রো টোনালির ডিফ্লেকশনে মিলান গোলরক্ষক মাইক মেইগনানেন কিছুই করার ছিলনা। সপ্তাহের মাঝামাঝিতে ভেনেজিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রথম গোলটি করা দিয়ার আরো একবার মিলানকে রক্ষা করেছেন। এ্যালেক্সিস সায়েলমেকারের পুলব্যাক থেকে তিনি জয়সূচক গোলটি করেন।

১৯ বছর বয়সী ড্যানিয়েল মালদিনির দাদা সিজার মালদিনিও ডিফেন্ডার ছিলেন। এসি মিলানের হয়ে সিজার চারটি লিগ শিরোপা ছাড়াও ১৯৬৩ সালে ইউরোপীয়ান কাপ জয় করেছিলেন। ক্লাবের হয়ে তিনি তিনটি গোল করেছেন।

অন্যদিকে পাওলো মালদিনি মিলানের জার্সি গায়ে খেলেছেন ৯০০রও বেশী ম্যাচ। ৩৩ গোল করা মালদিনি সাতটি লিগ শিরোপা ও পাঁচটি ইউরোপীয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগ জয় করার কৃতিত্ব দেখিয়েছেন। 

গত বছর ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের লিগ ম্যাচটিতে শেষভাগে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন ড্যানিয়েল। এরপর বেশ কিছু ম্যাচে বদলী হিসেবে খেলেছেন। ইউরোপা লিগের বাছাইপর্বে রিও আভের বিপক্ষে অক্টোবরে প্রথমবার তিনি মিলানের হয়ে মূল একাদশে সুযোগ পান।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!