ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় যুব হ্যান্ডবলে পঞ্চগড়ের মেয়েরা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২১
জাতীয় যুব হ্যান্ডবলে পঞ্চগড়ের মেয়েরা চ্যাম্পিয়ন
অতিথিদের সঙ্গে ‘ওয়ালটন জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১’ এর বালিকা বিভাগের চ্যাম্পিয়ন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা

‘ওয়ালটন জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১’ এর বালিকা বিভাগে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। 

রোববার সকালে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পঞ্চগড় জেলা ২৭-১৫ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৩-০৮ গোলে এগিয়ে ছিল। 

চ্যাম্পিয়ন দলের পক্ষে মেরী ও সানজিদা সর্বোচ্চ ৬টি করে গোল করেন। অন্যদিকে নওগাঁর হয়ে সুবর্ণা ও সুমি সর্বোচ্চ ৫টি করে গোল করেন।

Advertisement

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সানজিদা

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সানজিদা। তাকে ট্রফি দেয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ফাইনালের আগে স্থান নির্ধারণী ম্যাচে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৭-১৫ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত কওে তৃতীয় হয়। 
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!