ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কলম্বিয়ার বিপক্ষে হোঁচটে থামলো ব্রাজিলের জয়রথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ১১ অক্টোবর ২০২১
কলম্বিয়ার বিপক্ষে হোঁচটে থামলো ব্রাজিলের জয়রথ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে টানা নয় ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। এবারের বাছাইপর্বে দশম জয়ের খোঁজে রোববার কলম্বিয়ার মাঠে আতিথ্য নেয় সেলেসাওরা। প্রতিপক্ষের মাঠে এবার আর জয়ের স্বাদ পায়নি তিতের শিষ্যরা।

কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। যার ফলে অবশেষে থেমেছে ব্রাজিলের জয়রথ। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সবমিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিল তেমন একটা সুবিধা করতে পারেনি। পুরো ম্যাচ জুড়ে ছিলো ভুল পাসের ছড়াছড়ি। অন্যদিকে শারীরিক ভাবে কলম্বিয়া ছিল আগ্রাসী মনোভাবে। সব মিলিয়ে নেইমার-পাকুয়েতারাও খুব একটা ঝুঁকি নিয়ে খেলেননি।

ম্যাচে অবশ্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। সুন্দর গোল হতে পারত রাফিনহা ও অ্যান্থনির। কিন্তু কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনার অসাধারণ নৈপুণ্যের কারণে কেউই সফল হননি।

ড্র করলেও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই আছে ব্রাজিল। অন্যদিকে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে কলম্বিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!