[ খেলা ]
পুরনো ঠিকানায় ফিরতে পারেন মার্সেলো
মার্সেলো
রিয়াল মাদ্রিদের সঙ্গে মার্সেলোর সম্পর্ক দীর্ঘদিনের। স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। এরপর পুরনো ঠিকানায় ফিরতে পারেন সময়ের অন্যতম সেরা এই লেফটব্যাক।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপার্তিভো জানিয়েছে, লস ব্লাঙ্কোসরা ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। ফলে আগামী মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।
এমতাবস্থায় চুক্তি শেষে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে ফিরতে পারেন মার্সেলো। এই ক্লাবের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এখানে আলো ছড়িয়ে ২০০৬ সালে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে।
.png)
তবে এর মাঝে অন্য কোনো ক্লাব আগ্রহ দেখালে মার্সেলো সেদিকেও ভাবতে পারেন বলে জানিয়েছে দেপার্তিভো। তবে বর্তমান পরিস্থিতিতে পুরনো ঠিকানা ফ্লুমিনেন্সেই তার ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!