ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের খুদে লেগস্পিনারে মুগ্ধ শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ২০ অক্টোবর ২০২১
বাংলাদেশের খুদে লেগস্পিনারে মুগ্ধ শেন ওয়ার্ন
বাংলাদেশের খুদে লেগস্পিনারে মুগ্ধ শেন ওয়ার্ন -সংগৃহীত

বাংলাদেশের বরিশালের ক্ষুদে লেগস্পিনার আসাদুজ্জামান সাদিদের বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন শচীন টেন্ডুলকার। এবার সাদিদের বোলিংয়ের ভিডিও দেখে নিজের মুগ্ধতা লুকোতে পারেননি খোদ শেন ওয়ার্ন।

বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে সাদিদের বোলিংয়ের ভিডিও আপলোড করে সাবেক এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। 

শেন ওয়ার্ন লিখেছেন, ‘ওয়াও! এই ভিডিওটা আমাকে পাঠানো হয়েছে। কত ভালো (বোলিং)। সে কে? অসাধারণ। নিজের কাজ (বোলিং) চালিয়ে যাও’।

Advertisement

এর আগে নিজের ভেরিফায়েড টুইটারে সাদিদের বোলিংয়ের ভিডিও ক্লিপ শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন, ‘ওয়াও। রিসিভড্ দিস ভিডিও ফ্রম এ ফ্রেন্ড। ইটস ব্রিলিয়ান্ট। দি লাভ এন্ড পেশেনস দিস লিটল বয় হ্যাজ ফর দি গেম ইজ এভিডেন্ট’।

গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লেখেন, ‘এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি’।

অবশ্য এরও আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে একই ছেলের বোলিংয়ের অন্য আরেকটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘নিখাঁদ প্রতিভা। ছেলেটির নাম সাদিদ। তার বয়স ৬। বরিশালে তার বাড়ি। আশ্চর্যজনক প্রতিভা’।

এতে নানা আশাব্যাঞ্জক মন্তব্য করেছেন রশীদ খানসহ বিশ্বের আরো কয়েকজন খ্যাতনামা ক্রিকেটার। মূলত শচীনের টুইটের পরই সাদিদের বোলিং নৈপুণ্য নিয়ে হৈ-চৈ শুরু হয় ক্রিকেট দুনিয়ায়।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!