টি-২০ বিশ্বকাপের মঞ্চে এরই মধ্যে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই হারের সঙ্গে টি-২০ ফরম্যাটের র্যাংকিংয়েও দুঃসংবাদ পেল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করা টাইগারদের অবস্থান এখন অষ্টম।
ক্রিকেটের আধুনিকতম সংস্করণে নির্ধারিত সময়ের মাঝে খেলা ৪০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট সাত হাজার ৮৬, রেটিং ২৩৬।
.png)
র্যাংকিংয়ের শীর্ষে যথারীতি অবস্থান করছে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান। পরের দুটি স্থানে আছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বর তথা বাংলাদেশের আগের জায়গায় আছে অস্ট্রেলিয়া।
সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান করছে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দল দুটির অবস্থান যথাক্রমে নয় ও দশ নম্বরে।