ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে আটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৮ অক্টোবর ২০২১
টি-২০ র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে আটে বাংলাদেশ
বাংলাদেশ টি-২০ ক্রিকেট দল -ফাইল ফটো

টি-২০ র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সর্বশেষ আইসিসির র‌্যাংকিং হালনাগাদে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।  বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও।

নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরো অবনতি দেখা যেতে পারে বাংলাদেশের। বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে।

Advertisement

বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড।দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড,পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!