ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ৭ নভেম্বর ২০২১
নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়
নেইমার ও এমবাপ্পে

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি না থাকলেও নেইমার ও এমবাপ্পের নৈপুণ্যে বোর্দোকে হারিয়েছে লা পারিসিয়ানরা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পিএসজি। মরিসিও পচেত্তিনোর দলের হয় প্রথমার্ধে জোড়া গোল করেন নেইমার। তার দুই গোলেই অবদান রাখার পর শেষে গোল করেন এমবাপ্পেও।

ম্যাচে গোলের উদ্দেশ্যে মোট ৯টি শট নেয় পিএসজি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বোর্দোর ১৮টি শটের ছয়টি লক্ষ্যে ছিল।

Advertisement

মৌসুমের শুরু থেকেই গোলখরায় ভুগছিলেন নেইমার। গোল যেন তার জন্য হয়ে উঠেছিল সোনার হরিণ। অবশেষে ধরা দিল অধরা গোল। তাই যেন বোর্দোর বিপক্ষে জোড়া গোল করে থামেন তিনি। 

বোর্দোর মাটিতে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের ২৬ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার জুনিয়র। ৪৩তম মিনিটে দ্বিতীয় গোল করে বিরতির আগেই পিএসজির লিড দ্বিগুন করেন তিনি।

বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান করেন ৩-০। তবে এরপরই লড়াইয়ে ফেরে বোর্দো। দুটি গোল পরিশোধ করে লড়াই জমিয়ে তোলে তারা।

ম্যাচের ৭৮তম মিনিটে বোর্দোর এলিস একটি গোল পরিশোধ করেন। অন্য গোলটি আসে ৯২তম মিনিটে, নিয়াংয়ের কাছ থেকে। তবে কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি পাওয়া হয়নি তাদের।

এই জয়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে পিএসজি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!