সোমবার বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কয়েক ঝাজার দর্শকের সামনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাভির সঙ্গে চুক্তি করে বার্সেলোনা। এটি কোচিং ক্যারিয়ারে তার দ্বিতীয় ক্লাব।
জাভি এতদিন কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ক্লাবটির কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি।
.png)
গত মাসের শেষ দিকে কোচ রোনাল্ড কোম্যানকে ছাঁটাই করে বার্সেলোনা। এর পর থেকেই শুরু হয় জাভিকে নিয়ে গুঞ্জন। মাঝে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বার্সার ‘বি’ দলের দায়িত্বে থাকা সার্জি বারজুয়ানকে দায়িত্ব দেয় তারা।
জাভি অবশ্য প্রকাশ্যেই বলছিলেন- ‘ঘরে ফিরতে চান’। স্পেনের প্রাক্তন তারকা ফুটবলার জাভি বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছিলেন ৭৭৯টি ম্যাচ। সফল ফুটবলার হিসেবে তিনি ৮টি লা লিগা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি শিরোপা জিতেছিলেন।